বিজ্ঞাপন

বন্দর গার্লস স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

নারায়ণগঞ্জের বন্দরে ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান বন্দর গার্লস স্কুল অ্যান্ড কলেজের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২২ নম্বর ওয়ার্ডের আওতাধীন প্রতিষ্ঠানটির পুরাতন ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের রাজনৈতিক সচিব আবুল কাউসার আশা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক রানা।

বন্দর গার্লস স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সদস্য রেজওয়ানা হকের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অভিভাবক প্রতিনিধি শফিকুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক ইসমাইল হোসেনসহ শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে বক্তারা পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। পরে এইচএসসি পরীক্ষার্থীদের সফলতা ও মঙ্গল কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, এ বছর বন্দর গার্লস স্কুল অ্যান্ড কলেজ থেকে ২২০ জন ছাত্রী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছেন। অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান।

বিজ্ঞাপন

পড়ুন : কুড়িগ্রামে বাল্যবিবাহ প্রতিরোধে স্থানীয় গণমাধ্যমের ভূমিকা নিয়ে কর্মশালা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন