দিনাজপুর আদর্শ মহাবিদ্যালয়ে নবীন বরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্ট অনুষ্ঠিত

উৎসবমুখর পরিবেশে দিনাজপুর আদর্শ মহাবিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ‘নবীন বরণ ২০২৬’, বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্ট। মঙ্গলবার ১৩ অক্টোবর সকাল ১০টা থেকে কলেজ প্রাঙ্গণে আদর্শ মহাবিদ্যালয় ছাত্রকল্যাণ পরিষদ ও ছাত্রদল আদর্শ কলেজ শাখার আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

​অনুষ্ঠানে আদর্শ মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাসিনা আখতার বানু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি। অনুষ্ঠানের প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন আদর্শ মহাবিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট আবুল আলা মোঃ মাহবুবুর রহমান (ভুট্টো)।

​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ লুৎফর রহমান এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর রংপুর অঞ্চলের আঞ্চলিক পরিচালক অধ্যাপক মোঃ গোলাম মাজেদ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন আয়োজক কমিটির কমিটির আহ্বায়ক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. জুলাইখা গুলশান তারা।

​এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সদস্য সচিব রিফাত চৌধুরী।

​উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রভাষক হারুনুর রশিদ উজ্জ্বল-এর সঞ্চালনায় আলোচনা সভা শেষে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরবর্তীতে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্ট পরিবেশিত হয়।

পড়ুন : গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ শিশুর মৃত্যু

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন