সংবাদ সংগ্রহ করতে গিয়ে নিজেরাই সংবাদের শিরোনাম হয়ে গেলেন দুই সাংবাদিক। ঘটনাটি ঘটেছে দিনাজপুরের নবাবগঞ্জে। স্থানীয়দের অভিযোগ, দায়িত্ব পালনের সময় ওই দুই সাংবাদিকের আচরণে ক্ষুব্ধ হয়ে সাধারণ জনগণ তাদের আটক করে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, গতকাল সংবাদ সংগ্রহের কাজে আসা মুভি বাংলার উপজেলা প্রতিনিধি ওয়ায়েস কুরনী এবং দৈনিক ঘোষণাপত্রের স্টাফ রিপোর্টার তৈয়বা খাতুনের আচরণ ভালো ছিল না। এ নিয়ে স্থানীয়দের সঙ্গে তাদের বাগ্বিতণ্ডা হয়। পরিস্থিতি উত্তপ্ত হলে জনসাধারণ তাদের ঘিরে ধরে এবং প্রায় দেড় থেকে তিন ঘণ্টা ধরে বিষয়টি মীমাংসার চেষ্টা চলে।
স্থানীয়দের দাবি, শেষ পর্যন্ত জনসাধারণের উপস্থিতিতে ওয়ায়েস কুরনী ও তৈয়বা খাতুনের বিয়ে সম্পন্ন করা হয়।
এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। নবাবগঞ্জের গণ্যমান্য ব্যক্তি ও সুধী সমাজের অনেকে বিষয়টিকে ভালো চোখে দেখছেন না বলে জানিয়েছেন দিনাজপুর জেলাবাসী। অন্যান্য সাংবাদিকরাও জানান, ওয়ায়েস ও তৈয়বা দীর্ঘদিন ধরে একসাথে কাজ করে আসছিলেন।
পড়ুন : ঝিনাইদহে আওয়ামী লীগ নেতাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা, আটক ৮


