বিজ্ঞাপন

রূপগঞ্জে পূর্বশত্রুতার জেরে বসতঘরে হামলা ও ভাংচুর, নগদ টাকাসহ স্বর্ণালংকার লুট

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্ব শত্রুতার জেরে বাড়ি ঘরে হামলা করে নগদ টাকা ও স্বর্ণাংলণ্কার লুটের অভিযোগ পাওয়া গেছে। শুধু তাই নয়, যাওয়ার সময় ফটকে তালাবদ্ধ করে দেয় হামলাকারীরা। ২৪ জুন রাতে উপজেলার সুরিয়াবো এলাকায় এ ঘটনা ঘটে।

সুরিয়াবো এলাকার বাসিন্দা হামলার শিকার ভুক্তভোগী গৃহবধু আছমা আক্তার (৪০) জানান, তার স্বামী ইসমাঈলের সাথে পূর্ব শত্রুতার জেরে একই এলাকার বাসিন্দা জমির আলী ও তার সহযোগী রাসেল আলী (৪০), ফয়সাল (৪৫), নবী মোল্লা (৪৬),সুরুজ্জামান মোল্লা (৪০)সহ আরও ৫/৬ জন
বুধবার সন্ধ্যার দিকে দেশীয় অস্ত্র ধারালো ছেনদা, ছুরি, লোহার রড, ষ্টীলের এসএস পাইপ নিয়ে অতর্কিত বাড়ি ঘরে হামলা চালায়। জমির আলীর হুকুমে হামলাকারীরা হত্যাচেষ্টা করতে গৃহবধূর উপর আক্রমন চালায়। এ সময় এলোপাথাড়িভাবে মাথায়, বুকে, পিঠে, মুখেসহ শরীরের বিভিন্ন স্থানে কিল-ঘৃষি ও লাথি মেরে জখম করে। অভিযুক্ত রাসেল আছমার চুলের মুঠিতে ধরে টেনে হেছড়ে এলোপাথাড়িভাবে মেরে আহত করে। এছাড়াও অভিযুক্ত রিফাত গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যা চেষ্টা করে। পরবর্তীতে বসত রুমে থাকা ১টি ষ্টীলের আলমারী, ১টি কাঠের ওয়ার সোকেজসহ বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করে নগদ দেড় লাখ টাকাসহ ৫ ভরি স্বর্ণালঙ্কার লুটে নিয়ে যায়।যাওয়ার সময় বাহির থেকে গেইটে তালাবদ্ধ করে চলে যায়।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত জমির আলী বলেন, ইসমাইল আমার চাচাত ভাই, ঘটনার সময় আমি ইসমাইল একসাথে বসা ছিলাম। সুতরাং আমি এ ঘটনায় জড়িত নই।

এ বিষয়ে রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এএইচ এম সালাহউদ্দিন বলেন, অভিযোগ পেয়েছি, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। আইনি ব্যবস্থা চলমান।

বিজ্ঞাপন

পড়ুন : দেশীয় মাছ রক্ষায় কলমাকান্দা ও মদনে অভিযান, বারহাট্টায় মাদকসেবীর জেল

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন