গাজীপুর মহানগরীর কাশিমপুরে পৃথক অভিযানে অপহরণচেষ্টার অভিযোগে দুইজন এবং মাদকবিরোধী অভিযানে তিন মাদক কারবারিকে আটক করেছে কাশিমপুর থানা পুলিশ।
শুক্রবার ২৬ জুন কাশিমপুরে, গোপন সংবাদের ভিত্তিতে ২ নং ওয়ার্ড মোজারমিল এলাকায় অভিযান চালিয়ে মোঃ আব্দুল মমিন (২৩)-কে ৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করা হয়। অপরদিকে ৫ নং ওয়ার্ড শৈলডুবী মেম্বার মার্কেট এলাকায় অভিযান চালিয়ে মোঃ রিপন মিয়া (৩২) ও মোঃ মোবারক (২৬)-কে ৫৪ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।
কাশিমপুর ৬ নং ওয়ার্ড নামাবাজার তুরাগ নদীর পাড় এলাকায় এক ব্যক্তিকে অপহরণ করে চেতনানাশক প্রয়োগের পর বিষাক্ত ইনজেকশন দিয়ে হত্যার চেষ্টার অভিযোগে সাবিনা (৩২) ও সাদ্দাম রুবেল (৩০)-কে আটক করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি সিরিঞ্জ, সিনসাইপার নামের কিটনাশকের বোতল, চারটি হ্যান্ড গ্লাভস ও একটি কালো মাস্ক উদ্ধার করা হয়।
এই বিষয়ে কাশিমপুর থানা পুলিশ জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে এবং ঘটনাগুলোর বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

