গ্রুপ পর্বের শেষ ম্যাচের আগেই শেষ ৩২ নিশ্চিত করেছে নরওয়ে ও ফ্রান্স। প্রথম দুই ম্যাচে টানা জয়ে নকআউট পর্বের টিকিট কেটে ফেলা দল দুটি আজ মুখোমুখি হচ্ছে গ্রুপ সেরা হওয়ার লড়াইয়ে। তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচে চমক দেখিয়েছেন নরওয়ে কোচ। শুরুর একাদশে জায়গা হয়নি দলের সবচেয়ে বড় দুই তারকা আর্লিং হালান্ড ও মার্টিন ওডেগার্ডের।
হালান্ড প্রথম একাদশে না থাকলেও স্কোয়াডে আছেন। ম্যাচের পরিস্থিতি অনুযায়ী যেকোনো সময় তাকে মাঠে নামাতে পারেন কোচ। একইভাবে বেঞ্চে রাখা হয়েছে অধিনায়ক ওডেগার্ডকেও।
বিশ্বকাপে এখন পর্যন্ত দুর্দান্ত ছন্দে রয়েছে নরওয়ে। নিজেদের প্রথম ম্যাচে ইরাককে ৪-১ গোলে হারানোর পর দ্বিতীয় ম্যাচে সেনেগালকে ৩-২ ব্যবধানে পরাজিত করে তারা। সেই দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে আগেই নিশ্চিত হয়েছে নকআউট পর্ব।
অন্যদিকে ফ্রান্সও সমানতালে এগিয়েছে। প্রথম দুই ম্যাচে জয় তুলে নিয়ে তারা নিশ্চিত করেছে শেষ ৩২-এর টিকিট। ফলে আজকের ম্যাচটি মূলত গ্রুপ চ্যাম্পিয়ন নির্ধারণের লড়াই।
নরওয়ে তাদের দুই সেরা তারকাকে বিশ্রামে রাখলেও ফ্রান্সের হয়ে শুরু থেকেই মাঠে থাকছেন কিলিয়ান এমবাপে। ফলে এমবাপে-হলান্ড দ্বৈরথ দেখার যে অপেক্ষায় ছিলেন ফুটবলপ্রেমীরা, অন্তত ম্যাচের শুরুতে সেই আকাঙ্ক্ষা পূরণ হচ্ছে না। তবে দ্বিতীয়ার্ধে হলান্ড মাঠে নামলে সেই বহুল প্রতীক্ষিত লড়াই দেখা যেতে পারে।
নরওয়ের একাদশ
গোলকিপার: এগিল সেলভিক, ফ্রেডরিক বিয়র্কান, হেনরিক ফালকেনার, লেও অস্টিগার্ড, ফ্রেডরিক অউরেস্নেস, থেলোনিয়াস আসগার্ড, প্যাট্রিক বার্গ, অস্কার বব, ক্রিস্টিয়ান থর্স্টভেড্ট, আন্দ্রেয়াস শেলদেরুপ, জর্গেন স্ট্র্যান্ড লারসেন।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

