বিজ্ঞাপন

গ্রুপ সেরার লড়াইয়ে রাতে মাঠে নামছে ফ্রান্স-নরওয়ে

গ্রুপসেরা হওয়ার লড়াইয়ে শুক্রবার দিবাগতে রাতে ‘আই’ গ্রুপের মুখোমুখি হবে ফ্রান্স ও নরওয়ে দুই দল। একইসঙ্গে ম্যাচে শেষ ৩২-এ ওঠার আশা বাঁচিয়ে রাখতে লড়বে সেনেগাল ও ইরাক। ম্যাচ দুটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।

অন্যদিকে, গ্রুপ ‘এইচ’-এ নকআউট পর্ব নিশ্চিত করার লড়াইয়ে মুখোমুখি হবে স্পেন ও উরুগুয়ে। একই সময়ে কেপ ভার্দের প্রতিপক্ষ সৌদি আরব। বাংলাদেশ সময় ভোর ৬টায় মাঠে গড়াবে দুটি ম্যাচ।

প্রথম দুই ম্যাচে জিতে ৬ পয়েন্ট নিয়ে এরইমধ্যে নকআউট পর্ব নিশ্চিত করেছে ফ্রান্স ও নরওয়ে। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় ড্র করলেই গ্রুপ চ্যাম্পিয়ন হবে ফ্রান্স। অন্যদিকে, শীর্ষস্থান দখল করতে জয়ের বিকল্প নেই নরওয়ের। ম্যাচটিতে বিশেষ নজর থাকবে কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হালান্ডের দিকে।

এদিকে, দুই ম্যাচে হেরে টেবিলের তলানিতে থাকা সেনেগাল ও ইরাকের জন্য এটি বাঁচা-মরার লড়াই। শেষ ৩২-এ ওঠার আশা টিকিয়ে রাখতে জয়ের বিকল্প নেই দুই দলেরই। পাশাপাশি বড় ব্যবধানে জয় পেলে নকআউট পর্বে ওঠার সম্ভাবনা আরও জোরালো হবে।

আর গ্রুপ ‘এইচ’-এ চার দলের সামনেই নকআউট পর্বে ওঠার সুযোগ থাকায় দুই ম্যাচই পাচ্ছে বাড়তি গুরুত্ব। চার পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে থাকা স্পেনের জন্য শেষ ৩২ নিশ্চিত করতে ড্র-ই যথেষ্ট। অন্যদিকে, দুই ম্যাচ ড্র করা উরুগুয়ের সামনে নকআউটে যেতে জয়ের বিকল্প নেই। ড্র বা হারলে তাকিয়ে থাকতে হবে গ্রুপের অন্য ম্যাচের ফলের দিকে।

অন্য ম্যাচে নকআউটের স্বপ্ন নিয়ে মাঠে নামবে কেপ ভার্দে। প্রথম দুই ম্যাচে চমক দেখানো দলটি জয় পেলেই নিশ্চিত করবে রাউন্ড অব ৩২। অন্যদিকে, এক পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে থাকা সৌদি আরবের জন্যও এটি টিকে থাকার লড়াই। জয় পেলেই কেবল নকআউটে ওঠার আশা বাঁচিয়ে রাখতে পারবে মধ্যপ্রাচ্যের প্রতিনিধিরা।

বিজ্ঞাপন

পড়ুন : ড্র করে ডাচদের সঙ্গে নকআউটে জাপান-সুইডেন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন