বিজ্ঞাপন

শপিং ব্যাগে লুকানো ছিল বিদেশি পিস্তল, ময়মনসিংহে নেত্রকোনার যুবক আটক

ময়মনসিংহ নগরীর বলাশপুর এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশিকালে আমেরিকার তৈরি একটি বিদেশি পিস্তলসহ আলী হোসেন (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৪)। গ্রেফতারকৃত আলী হোসেন নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার বাসিন্দা।

বিজ্ঞাপন

শনিবার (৪ জুলাই) বেলা পৌনে ১১টার দিকে র‍্যাব-১৪ এর মিডিয়া অফিসার প্রেরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন। এরআগে শুক্রবার (৩ জুলাই) রাত ১০টার দিকে কোতোয়ালী থানাধীন বলাশপুর হাক্কানীর মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব-১৪ জানায়, সদর কোম্পানি কমান্ডার মেজর মীর ইশতিয়াক আমিনের নেতৃত্বে র‍্যাবের একটি আভিযানিক দল শুক্রবার রাতে বলাশপুর হাক্কানীর মোড়ে বিশেষ কৌশলগত চেকপোস্ট স্থাপন করে। এ সময় পথচারীর ছদ্মবেশে চেকপোস্ট অতিক্রম করার চেষ্টাকালে আলী হোসেনের গতিবিধি সন্দেহজনক মনে হয়। পরে তাকে আটকে করে স্থানীয়দের উপস্থিতিতে তল্লাশি চালানো হয়। এ সময় তার হাতে থাকা শপিং ব্যাগের ভেতর থেকে বিশেষ কায়দায় লুকানো আমেরিকার তৈরি একটি পিস্তল উদ্ধার করা হয়।

বিজ্ঞপ্তিতে র‍্যাব আরও জানায়, কোনো বড় ধরনের অপরাধ সংঘটনের উদ্দেশ্যে ওই যুবক অস্ত্রটি নিজের হেফাজতে রেখেছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধারণা করা হচ্ছে। অস্ত্রটির কোনো বৈধ কাগজপত্র ছিল না।

এ ঘটনায় উদ্ধারকৃত অস্ত্রসহ আসামিকে ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানায় সোপর্দ করা হয়েছে এবং তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।

পড়ুন : সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন