বিজ্ঞাপন

ন্যায্য পারিশ্রমিকের দাবিতে রাজপথে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানরা

বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের এআই (কৃত্রিম প্রজনন) টেকনিশিয়ানরা ন্যায্য পারিশ্রমিক, চাকরি স্থায়ীকরণসহ বিভিন্ন দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন।

বিজ্ঞাপন

বুধবার সকালে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ান কল্যাণ সমিতির আয়োজনে জামালপুর কৃত্রিম প্রজনন অফিসের সামনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে জামালপুর ও শেরপুর জেলার শতাধিক এআই টেকনিশিয়ান অংশ নেন।

জামালপুর ও শেরপুর জেলা এআই টেকনিশিয়ান কল্যাণ সমিতির সভাপতি মো. নবী হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাসুদ রানার সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন জামালপুর জেলা সভাপতি হুরমুজ আলী, শেরপুর জেলা সভাপতি গোলাম মস্তুফা এবং জামালপুর সদর সভাপতি গোলাম রব্বানী সোহেল।

এ সময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে অত্যন্ত কম পারিশ্রমিকে দায়িত্ব পালন করেও তারা ন্যায্য মূল্যায়ন থেকে বঞ্চিত হচ্ছেন। এছাড়া গত দুই বছর ধরে তারা প্রাপ্য সম্মানী বা পারিশ্রমিকও নিয়মিত পাচ্ছেন না। বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে এই সামান্য পারিশ্রমিকে পরিবার-পরিজন নিয়ে চলা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। তাই দ্রুত পারিশ্রমিক যৌক্তিক হারে বৃদ্ধি, চাকরি স্থায়ীকরণ, কাজের যথাযথ স্বীকৃতি এবং অন্যান্য ন্যায্য দাবি বাস্তবায়নের আহ্বান জানান তারা।

বক্তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের অনির্দিষ্টকালের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা।

পড়ুন:নীলফামারী ডোমারে ৭ গরু চুরি, চোর আতঙ্কে দিশেহারা সাধারন মানুষ

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন