বিজ্ঞাপন

মেহেরপুর সীমান্তে ভারতীয় মদ ও ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার

মেহেরপুরের দুটি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৯ লাখ ১৮ হাজার টাকা মূল্যের ১২ বোতল ভারতীয় মদ ও ৩ হাজার পিস ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৭ বিজিবি)। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে বিজিবি।

বিজ্ঞাপন

বিজিবি জানায়, মথুরাপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মথুরাপুর মাঠে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৬ বোতল ভারতীয় মদ ও ২ হাজার পিস ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৬ লাখ ৯ হাজার টাকা।

অপরদিকে, শুভরাজপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার বাঙ্গালপাড়ায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় আরও ৬ বোতল ভারতীয় মদ ও ১ হাজার পিস ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করা হয়। এসব মালামালের আনুমানিক সিজার মূল্য ৩ লাখ ৯ হাজার টাকা।

বিজিবি জানায়, উদ্ধারকৃত মালামাল সংশ্লিষ্ট থানায় জমা দেওয়া হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পড়ুন : সেতু ধসে বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন