বিজ্ঞাপন

কেরানীগঞ্জে এনসিপির বৃক্ষরোপণ কর্মসূচি

শহীদদের রক্তে অর্জিত চেতনাকে বুকে ধারণ করে, সবুজে-সবুজে গড়ে উঠুক ন্যায়, ইনসাফ ও মানবিকতার বাংলাদেশ প্রতিপাদ্যে ঢাকার কেরানীগঞ্জে ছাত্র-জনতার অভ্যুত্থানে জুলাই শহীদদের স্মরণে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে। শনিবার সকালে তারানগর ইউনিয়নে গভীর শ্রদ্ধা ও আবেগঘন পরিবেশে শহীদ রিয়াজ ও শহীদ রাজনের পরিবারের সদস্যদের উপস্থিতিতে কর্মসূচির আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি কেরানীগঞ্জ উপজেলা শাখা।

বিজ্ঞাপন

শহীদ রিয়াজ ও রাজনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের মা-বাবা একটি করে কৃষ্ণচূড়া গাছ রোপণ করেন। এছাড়াও জুলাই অভ্যুত্থানে আত্মোৎসর্গকারী কেরানীগঞ্জের সকল শহীদের নামে প্রতীকীভাবে কৃষ্ণচূড়া গাছ রোপণ করা হয়। প্রতিটি চারা যেন শহীদদের আত্মত্যাগ, সাহস ও নতুন বাংলাদেশের স্বপ্নকে আগামী প্রজন্মের কাছে বহন করে নিয়ে যায় এই প্রত্যাশাই ছিল তাদের কর্মসূচির মূল বার্তা।

পড়ুন:প্রধানমন্ত্রী ২৪ ঘণ্টায় দেশের ভাল করার চেষ্টায় আছেন: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন