ভারতে পালিয়ে থাকা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানো গেলেই গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।
রোববার (১২ জুলাই) সাংবাদিকদের তিনি এ কথা জানান।
চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনাকে দেশে ফেরাতে কূটনৈতিক তৎপরতা চলছে। তাকে ফেরানো গেলেই হবেন গ্রেফতার, জামিনের সুযোগ নেই।
আমিনুল ইসলাম বলেন, নির্ধারিত সময় পার হওয়ায় আইন অনুযায়ী আপিলের সুযোগ নেই শেখ হাসিনার। তবে, বিষয়টি নির্ভর করছে সর্বোচ্চ আদালতের ওপর।
এ সময় ১৯৭৫ সালে সিরাজ শিকদার হত্যাকাণ্ডসহ আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত চলছে বলেও জানান চিফ প্রসিকিউটর।
বিজ্ঞাপন


