নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় টানা বর্ষণ ও অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন এমপি হান্নান মাসুদ।
বিজ্ঞাপন
হাতিয়া উপজেলার বিভিন্ন বন্যাকবলিত এলাকায় গিয়ে তিনি দুর্গত পরিবারের সদস্যদের হাতে খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় ত্রাণসামগ্রী তুলে দেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেন এবং দুর্যোগ মোকাবিলায় তাদের পাশে থাকার আশ্বাস প্রদান করেন।
ত্রাণ বিতরণ শেষে এমপি আব্দুল হান্নান মাসুদ বন্যায় ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ পরিদর্শন করেন। তিনি ভাঙনকবলিত অংশ ঘুরে দেখে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত সংস্কারকাজ শুরু করার আহ্বান জানান। তিনি বলেন, বেড়িবাঁধ দ্রুত মেরামত করা না হলে জোয়ারের পানিতে নতুন করে আরও বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
পড়ুন: টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, চরম ভোগান্তিতে নগরবাসী
আর/


