বুড়িগঙ্গা নদী পারাপারে সিমসন খেয়াঘাট বন্ধ করে দেয়ার প্রতিবাদে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বিক্ষোভ সমাবেশ করেছে কেরানীগঞ্জ গার্মেন্টস ব্যবসায়ী ও দোকান মালিক সমিতির সদস্যরা।
বুধবার দুপুরে কেরানীগঞ্জের গুদারা ঘাট এলাকায় গার্মেন্টস ব্যবসায়ী সমিতির কয়েক হাজার সাধারণ ব্যবসায়ী বিক্ষোভে অংশগ্রহণ করে।
তাদের দাবি, বিআইডব্লিউটিসির কিছু অসাধু কর্মচারী ব্যক্তিগত স্বার্থ হাসিলের উদ্দেশ্যে ২০০ বছরের ঐতিহ্যবাহী খেয়াঘাট বন্ধ করে লঞ্চ রাখার জন্য পল্টুন স্থাপন করেছে। এতে করে কেরানীগঞ্জে পোশাক কিনতে আসা পাইকারি ক্রেতাদের প্রায় এক কিলোমিটার রাস্তা ঘুরে কেরানীগঞ্জে আসতে হচ্ছে। অবিলম্বে সিমসন খেয়াঘাট খুলে না দিলে তারা ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হবেন।
বিক্ষোভ সমাবেশে কেরানীগঞ্জ গার্মেন্টস ব্যবসায়ী ও দোকান মালিক সমিতির সভাপতি আনোয়ার হোসেন,সাধারণ সম্পাদক শওকত হোসেন সোনামিয়া সহ সমিতির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
পড়ুন : সায়েন্সল্যাবে শিক্ষার্থীদের অবরোধে স্থবির যান চলাচল, দুর্ভোগে নগরবাসী
সা/


