বিজ্ঞাপন

ঘাটাইলে শিশু সুরক্ষা বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত

“শিশু সুরক্ষা, আমাদের অঙ্গীকার”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলে ঘাটাইলে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ‘শিশু সুরক্ষা বিষয়ক’ ক্যাম্পেইন।

বিজ্ঞাপন

শিশুদের নিরাপত্তা, সুরক্ষা ও সার্বিক কল্যাণ নিশ্চিত করার লক্ষ্য নিয়ে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন স্তরের প্রায় ১৫০ জন অংশীজন অংশগ্রহণ করেন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে গুডনেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপির আয়োজনে সিডিপি প্রাঙ্গনে ম্যানেজার শারমিন নাসরিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন ঘাটাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলাম,মহিলা বিষয়ক কর্মকর্তা তাপসী শীল,গুডনেইবারস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সোনা মনি খানমসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক বৃন্দরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন গুডনেইবারস উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মোশারফ হোসেন।

আয়োজকরা জানান, স্থানীয় শিশু সুরক্ষা কমিটিগুলোকে আরও শক্তিশালী ও সক্রিয় করা এবং উপজেলার প্রতিটি শিশুর জন্য একটি নিরাপদ ও সুরক্ষাপূর্ণ পরিবেশ গড়ে তোলাই ছিল এই ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য। এর মাধ্যমে সংশ্লিষ্ট সকল অংশীজনের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

তিনি তাঁর বক্তব্যে শিশু অধিকার রক্ষা ও নিরাপদ শৈশব নিশ্চিতকরণে সরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।

পড়ুন : টানা ১৩ রাতের মতো ইরানে হামলা যুক্তরাষ্ট্রের

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন