বিজ্ঞাপন

নওগাঁয় নিজ ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নওগাঁর আত্রাই উপজেলায় নিজ বাড়ি থেকে লিমন হাসান (২৮) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

রোববার (২৬ জুলাই) সকালে উপজলার বান্ধাইখাড়া সরদারপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ওই যুবক একই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, শনিবার রাতে লিমন হাসান একাই তাঁর কক্ষে ঘুমাতে যান। আজ সকালে তিনি দরজা না খুললে পরিবারের সদস্যরা দরজা ভেঙে ঘরে ঢোকেন। এ সময় কক্ষে ঝুলন্ত অবস্থায় তাঁর লাশ দেখে পুলিশে খবর দেন তাঁরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়ছে।

পড়ুন:ঢাকা-খাগড়াছড়ি মহাসড়কে চলছে ৪৮ ঘণ্টার হরতাল

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন