বিজ্ঞাপন

জামালপুরে মাদ্রাসার জমির অবৈধ দখলদারদের মিথ্যাচারের প্রতিবাদে ও জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

জামালপুরের দেওয়ানগঞ্জের সানন্দবাড়ী ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসার জমির অবৈধ দখলদারদের মিথ্যাচারের প্রতিবাদে ও মাদ্রাসার জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে সানন্দবাড়ী বাজারে মাদ্রাসার গর্ভনিং বডির উদ্যোগে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে এসময় বক্তব্য রাখেন মাদ্রাসার গর্ভনিং বডির সভাপতি অধ্যাপক নুরুল ইসলাম, অধ্যক্ষ ইসমাইল হোসেন, চরআমখাওয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসেম মাস্টার, সহসভাপতি আরজান আলী, ইউপি সদস্য বাবুল আক্তার, ইউপি সদস্য রফিকুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, সানন্দবাড়ী বাজারে অবস্থিত সানন্দবাড়ী ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসার ৯৪ শতাংশ জমি রয়েছে। এরমধ্যে কিছু জমি মাদ্রাসার দখলে রয়েছে। আরও কিছু জমি অবৈধ দখলদারদের দখলে রয়েছে। কিন্তু অবৈধ দখলদাররা মাদ্রাসার জমি দখল করে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যাচার ও অপপ্রচার চালিয়ে আসছেন। মাদ্রাসার জমি উদ্ধার ও অপপ্রচারের প্রতিবাদে ওই মানববন্ধন করা হয়।
এসময় প্রভাবশালীদের কাছ থেকে দখল হওয়া জমি উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

বিজ্ঞাপন

পড়ুন:কালিয়াকৈরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন