বিজ্ঞাপন

চাটমোহরে ভ্রাম্যমান আদালতে ৩ মাদকসেবীর কারাদণ্ড

চাটমোহর থানা পুলিশের মাদকবিরোধী নিয়মিত অভিযানে ২৯ জুলাই বুধবার উপজেলার মূলগ্রাম ইউনিয়নের অমৃত কুন্ডা ও সাহাপুর এবং হাইকোলা ইউনিয়নের কাটেঙ্গা মধ্যপাড়া থেকে ৩ মাদক সেবীকে আটক করে পুলিশ। পরে তাদের চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরীর আদালতে হাজির করলে আদালত প্রত্যেক জনকে ১৫ দিনের কারাদণ্ড ও একশত টাকা অর্থ দণ্ডিত করেন।

বিজ্ঞাপন

চাটমোহর থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, অমৃতকুন্ডা এলাকার মোঃ জাবেদ আলীর ছেলে সুজন আলী (৩৪) শাহাপুর এলাকার নবাব প্রামাণিকের ছেলে সুলতান মাহমুদ (৩২) ও কাটেঙ্গা মধ্যপাড়া এলাকার আব্দুর রশিদ এর ছেলে ইসরাফিল (৩৭) কে মাদকদ্রব্য সেবনের দায়ে আটক করা হয়। আটককৃতদের ভ্রাম্যমান আদালতে হাজির করলে আদালত মাদক সেবনের দায়ে প্রত্যেককে ১৫ দিনের জেল ও একশত টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন। পরে ৩ মাদক সেবিকে পাবনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পড়ুন : জাতিসংঘের নতুন মহাসচিব নির্বাচনের অনানুষ্ঠানিক ভোট আজ

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন