বিজ্ঞাপন

নবম পে-স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া শেষ পর্যায়ে: অর্থমন্ত্রী

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম পে-স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বুধবার (২৯ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নতুন বেতন কাঠামোর অগ্রগতি তুলে ধরে তিনি এ তথ্য জানান।

বিজ্ঞাপন

অর্থমন্ত্রী বলেন, পে-স্কেল সংক্রান্ত আনুষঙ্গিক কাজ শেষ হলেই প্রস্তাবটি মন্ত্রিসভার অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। অনুমোদন মিললে দ্রুত এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।

তিনি আরও বলেন, পে-স্কেল নিয়ে বিভিন্ন গণমাধ্যমে নানা ধরনের সংবাদ প্রকাশিত হলেও সরকার নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করেই দ্রুত কাজ এগিয়ে নিচ্ছে।

নতুন পে-স্কেল কার্যকর হলে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে ঋণ পেতে কোনো জটিলতা হবে কি না—এমন প্রশ্নের জবাবে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আইএমএফের ঋণের সঙ্গে পে-স্কেল বাস্তবায়নের কোনো সম্পর্ক নেই।

পে-স্কেল নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘দুই দিন পরপর বেতন কাঠামো নিয়ে কথা বলতে চাই না। বিষয়টি নিয়ে একেক গণমাধ্যম একেকভাবে সংবাদ প্রচার করছে, করুক। আমি একবারেই কথা বলবো।’

পড়ুন: পরিবর্তনের কথা বললেই এ দেশে প্রাণ দিতে হয়েছে: মির্জা ফখরুল

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন