ভারত সীমান্তবর্তী রাজশাহীর চারঘাটে মাদক নিমূলে প্রতিবাদ করায় স্কুল শিক্ষকের জমির ফসল কেটে দিয়েছে মাদক সিন্ডিকেট। ভুক্তভোগী আইনি সহয়তার জন্য পুলিশের সহযোগিতা দাবি করেছেন।
বৃহস্পতিবার উপজেলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল নাগরিক প্রতিনিধিকে জানান, তিনি স্কুলে প্রধান শিক্ষক ও বাংলাদেশ স্কাউটসের চারঘাট উপজেলা শাখার সভাপতি। গত ২২ জুলাই উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় বনকিশোর এলাকার মাদক চক্রের দৌরাত্ম্যের বিষয়টি তুলে ধরেন। সেই সাহসের মূূল্য এখন তাঁকে দিতে হচ্ছে একের পর এক জমির ফসল ক্ষতির মাধ্যমে।
গত ২৮ তারিখ রাতের আঁধারে কেটে ফেলা হয় তাঁর এক বিঘা জমির কলাবাগান। পরে ধান রোপণের আগের দিন দুই বিঘা জমির জন্য প্রস্তুত করা সব ধানের চারা তুলে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা।
অনুসন্ধানে জানা যায়, বীজতলার পরিপক্ব চারাগুলো ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে। অধিকাংশ চারাই আর রোপণের উপযোগী নয়। পাশের কলাবাগানেও কাটা গাছের আলামত রয়েছে। মাদক কারবারিদের বিরুদ্ধে কথা বলার কারণেই তাঁকে এই ক্ষতির মুখে পড়তে হয়েছে।
ভুক্তভোগী বলেন, কলাবাগানের ক্ষতির পরও ধৈর্য ধরেছিলেন। কিন্তু এবার ধান রোপণের সব প্রস্তুতি শেষ হওয়ার পরও চারা নষ্ট করে দেওয়ায় এ বছর ওই জমিতে আর ধান রোপণ করা সম্ভব নাও হতে পারে। তিনি এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করার কথাও জানিয়েছেন। মাদকের বিরুদ্ধে কথা বললে যদি এমন পরিণতি হয়, তাহলে ভবিষ্যতে মাদক নিমূলে তিনি আর প্রতিবাদ করবেন না।
চারঘাট মডেল থানা অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান বলেন, তিনি সদ্য এই থানায় যোগদান করলেও অপরাধ নিমূলে কাজ করছেন। ওই শিক্ষকের জমির ক্ষতির বিষয়টি খুব দু:খ জনক। জমির ফসল নষ্ট করা একটি দেশ ও জাতির ক্ষতি করা। অপরাধী যে হোক না কেন পুলিশ তদন্ত করে অপরাধীর শাস্তির ব্যবস্থা করবেন।
পড়ুন : পরিবর্তনের কথা বললেই এ দেশে প্রাণ দিতে হয়েছে: মির্জা ফখরুল
সা/


