বিজ্ঞাপন

পুলিশের গাড়ীতে হামলার নির্দিষ্ট গোয়েন্দা তথ্য নেই, শুধু ‘রিমাইন্ডার’: ডিবি প্রধান

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক বোমা-আতঙ্ক ও সন্দেহজনক বস্তু উদ্ধারের ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশকে জারি করা সতর্কতা কোনো নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নয়। এটি নিয়মিত নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে দেওয়া একটি ‘রিমাইন্ডার’ বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম।

বিজ্ঞাপন

রোববার (২ আগস্ট) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শফিকুল ইসলাম বলেন, ‘জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পুলিশের নিজস্ব নিরাপত্তাও গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক সময়ে কয়েকটি বোমা-সংক্রান্ত ঘটনা এবং কিছু ভুয়া গুজব ছড়িয়ে পড়েছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে আমরা তৎপর রয়েছি। পুলিশ সদস্য, যানবাহন ও স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে আবারও সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। এটি নতুন কিছু নয়, বরং আগেও এমন নির্দেশনা দেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘সম্প্রতি সত্য-মিথ্যা মিশিয়ে কিছু ঘটনা ঘটানোর চেষ্টা হয়েছে। সে কারণেই এই সতর্কতা জারি করা হয়েছে। এটি মূলত একটি রিমাইন্ডার।’

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার কোনো সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে ডিবি প্রধান বলেন, ‘না, এ ধরনের নির্দিষ্ট কোনো তথ্য নেই। তবে আমরা সবসময় সতর্ক থাকি। মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যরা যেন আরও সতর্ক থাকেন, সে জন্যই ঊর্ধ্বতন কর্মকর্তাদের পক্ষ থেকে এই নির্দেশনা দেওয়া হয়েছে।’

মতিঝিলে উদ্ধার হওয়া ছাতা বোমা প্রসঙ্গে তিনি বলেন, ঘটনাটির তদন্ত করছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। পাশাপাশি ডিবিও ছায়া তদন্ত চালাচ্ছে।

তিনি বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তদন্ত এখনো চলমান থাকায় এ মুহূর্তে বিস্তারিত কিছু বলা সম্ভব নয়।’

এ ঘটনার পেছনে কোনো সংগঠনের সংশ্লিষ্টতা পাওয়া গেছে কি না—এমন প্রশ্নের জবাবে শফিকুল ইসলাম বলেন, ‘এ ধরনের ঘটনা সাধারণত এককভাবে কেউ করে না। কেউ যদি এমন কর্মকাণ্ডে জড়ায়, তাহলে কোনো না কোনো উদ্দেশ্য বা মতাদর্শ প্রচারের লক্ষ্যেই তা করে থাকে।’

পড়ুন: দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বেনজীর আহমেদ

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন