আমি ত্রিশালের জনসাধারণের পাশে থেকে কাজ করে সেবক হিসাবে থাকতে চাই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার আদর্শ, তিনবারের সফল প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়া আমার প্রেরণা, বর্তমান রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী দিনের চলার পথের উৎস।
আমি আশির দশকে একজন জাতীয়তাবাদী কর্মী হিসাবে ছাত্রদল থেকে শুরু করে বিএনপি’র প্রতিষ্ঠাতার আদর্শে অনুপ্রাণিত হয়ে আজ মূল নেতৃত্বের হাল ধরেছি। জনসাধারণের হৃদয়ে থেকে তাদের সুখ দুঃখ ভাগাভাগি করে পাশে থাকতে চাই।
কথা বলছিলাম আগামী ত্রিশাল উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা বিএনপির আহবায়ক সদা হাস্যজ্জল নিরহংকারী মানুষ মানুষ জননেতা এনামুল হক ভূঁইয়ার সাথে। তিনি বলেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ আজ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে।
বর্তমান সরকার উন্নয়নে বিশ্বাস করে । নির্বাচনের আগে যা বলেছে তা আজ বাস্তবায়ন করে চলছে।তারি ধারাবাহিকতায় আমার নেতা জনপ্রিয় জননেতা ডাঃ মাহবুবুর রহমান লিটন এমপি ত্রিশালকে বিশ্বের দরবারে পরিচিতি লাভ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ত্রিশালকে সিটি হিসেবে প্রতিষ্ঠিত করা হবে।এখন ত্রিশাল উন্নয়নের ত্রিশাল। আমি আমার নেতার নেতৃত্বে একজন কর্মী হিসেবে ত্রিশালের উন্নয়নে ভূমিকা রেখে জনগণের পাশে থাকতে চাই।
উপজেলা নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী এনামুল হক ভূঁইয়া জানান আমি নেতা হতে চাইনা আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে মানুষের সেবক হিসাবে কাজ করতে চাই। আপনাদের সহযোগিতা ভালোবাসা আমার ভাল কাজের পাথেয় হয়ে থাকবে।
পড়ুন:ফের মোদির বাসভবন অভিমুখে পদযাত্রার ঘোষণা কেজরিওয়ালের
ইমি/


