বিজ্ঞাপন

দেশের অর্জিত গণতন্ত্রেকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞ থাকবো : তথ্যমন্ত্রী

বরিশালে নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান দিবস।

বিজ্ঞাপন

দিবসটি উপলক্ষে বুধবার সকাল ১০টায় নগরীর আমতলার মোড় এলাকায় অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করা হয়। প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

এরপর বরিশাল সিটি করপোরেশন, বিভাগীয় ও জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী এবং সর্বস্তরের মানুষ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

শ্রদ্ধা নিবেদন শেষে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, এই শহীদ বেদীতে দাঁড়িয়ে দেশনায়ক তারেক রহমানের সরকারের পক্ষ থেকে জাতির সামনে আবারো এই শপথ উচ্চারণ করছি  যে, শহীদের রক্তের বিনিময়ে আমরা বাংলাদেশ পেয়েছি, যে শহীদের রক্তের বিনিময়ে ফ্যাসিবাদকে হটিয়েছি সেই শহীদের রক্তের মর্যাদা প্রতিষ্ঠা করার জন্য দেশের অর্জিত গণতন্ত্রেকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞ থাকবো । তিনি আরও বলেন, শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ও গণতন্ত্রের মর্যাদা সমুন্নত রাখতে তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

শ্রদ্ধা জানাতে আসা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও শহীদদের আত্মত্যাগকে স্মরণ করে একটি সুন্দর, বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

এদিকে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা, জুলাই শহীদ পরিবারের সদস্য ও আহত জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দেওয়ার আয়োজন করা হয়েছে। এছাড়াও দিবসটি ঘিরে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে।

পড়ুন : জুলাই স্মৃতি জাদুঘর সকল গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন