কুষ্টিয়ার কুমারখালীর শিলাইদহে নানা আয়োজনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণ দিবস পালিত হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিল পুস্পস্তবক অর্পণ, আলোচনা সভা, রবীন্দ্র সংগীত ও নৃত্য পরিবেশন।
দিবসটি উপলক্ষে আজ বৃহস্পতিবার বেলা ১১টায় শিলাইদহ কুঠিবাড়ি চত্বরের কবির ম্যুরালে পুস্পস্তবক অর্পন করেন কুমারখালীর সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ার। এসময় শিলাইদহ কুঠিবাড়ির কাস্টোডিয়ান আল আমিন সহ স্থানীয় রবীন্দ্রপ্রেমী মানুষ উপস্থিত ছিলেন।
পরে বেলা সাড়ে ১১টায় শিলাইদহ কুঠিবাড়ির অডিটোরিয়ামে কবি গুরুর কর্ম ও জীবন নিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শিলাইদহ কুঠিবাড়ির কাস্টোডিয়ান আল আমিনের সভাপতিত্বে এই সভায় প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ার। এসময় স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে কুঠিবাড়ির বকুল তলার শিল্পী ও স্থানীয় শিল্পীরা রবীন্দ্র সংগীত ও নৃত্য পরিবেশন করেন।
পড়ুন:বন্দরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু, অভিযুক্ত পলাতক
ইমি/


