নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের লাধুরচর গ্রামের এক অন্ধ পিতার কন্যার বিয়ের জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন সোনারগাঁও উপজেলা বিএনপির ১নং সহ-সভাপতি ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আল মুজাহিদ মল্লিক।
আল মুজাহিদ মল্লিকের পক্ষে তাঁর ব্যক্তিগত সহকারী আঃ রহিম কন্যার বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেন। এ সময় অসহায় পরিবারটির খোঁজখবর নেন এবং তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।
এসময় উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক বায়েজিদ ভুইঁয়া, নোয়াগাঁও ইউনিয়ন ছাত্রদল নেতা ওসামা এবং ইউনিয়ন কৃষকদল নেতা মোঃ নাছির।
স্থানীয়রা জানান, অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর ধারাবাহিকতায় আল মুজাহিদ মল্লিকের এ সহায়তা মানবিকতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত। তারা এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও সমাজের বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

