সুনামগঞ্জের দিরাই পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। শনিবার (৮ আগস্ট) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সঞ্জীব সরকার স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশে বলা হয়েছে, দিরাই থানার অফিসার ইনচার্জের প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে পরিস্থিতি নিয়ন্ত্রণ, জনসাধারণের জীবন ও সম্পদ রক্ষা এবং শান্তি-শৃঙ্খলা স্থিতিশীল রাখার লক্ষ্যে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করা হয়েছে। নিষেধাজ্ঞার আওতায় রয়েছে দিরাই পৌর এলাকার বাগানবাড়ি কমিউনিটি সেন্টার, থানা পয়েন্ট, দিরাই বাজার, দিরাই কলেজ রোড ও তৎসংলগ্ন এলাকা।
এ সময় এসব এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, বিক্ষোভ মিছিল, গণজমায়েত ও বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে বিস্ফোরক দ্রব্য, আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র বহন এবং পাঁচ বা ততোধিক ব্যক্তির একত্রে অবস্থান বা চলাফেরাও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জারি করা আদেশে সংশ্লিষ্ট সবাইকে নিষেধাজ্ঞা মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।
পড়ুন : সিলেটে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবার পাবে ৫ লাখ
সা/


