বিজ্ঞাপন

‘প্রেস’ লেখা মোটরসাইকেলসহ ৫ বোতল ভারতীয় মদ, সাংবাদিকসহ আটক ২

‎সুনামগঞ্জে পুলিশের অভিযানে ৫ বোতল ভারতীয় মদ ও ‘প্রেস’ লেখা একটি মোটরসাইকেলসহ দুইজনকে আটক করা হয়েছে। আটক দুজনের মধ্যে একজন মোশারফ হোসেন (লিটন) (৪০), যিনি সাংবাদিক হিসেবে পরিচয় ব্যবহার করেন বলে পুলিশ জানিয়েছে।

‎রোববার (৯ আগস্ট) সুনামগঞ্জ সদর মডেল থানাধীন পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নবীনগর এলাকায় সুমন স’ মিলের সামনের পাকা সড়ক থেকে তাদের আটক করা হয়।

‎পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানে ৫ বোতল AC BLACK ভারতীয় মদ উদ্ধার করা হয়। একই সঙ্গে জব্দ করা হয় লাল রঙের একটি হিরো মোটরসাইকেল। মোটরসাইকেলটির গায়ে ‘PRESS’ লেখা ছিল।

‎আটক অপর ব্যক্তি হলেন মোহাম্মদ আমির হোসেন (৫০)। তিনি ষোলঘর ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার বাবার নাম মৃত সুলতান আহমদ। অপরদিকে মোশারফ হোসেন লিটন মোহাম্মদপুর ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার বাবার নাম মৃত আব্দুল কাদির।

‎পুলিশের অভিযানের পর মোশারফ হোসেন লিটনের সাংবাদিক পরিচয় নিয়েও আলোচনা শুরু হয়েছে। পুলিশের দেওয়া তথ্য ও সরবরাহ করা ছবিতে তার নামে ‘নিউজএজ’ ও ‘দৈনিক বাংলাদেশ সমাচার’-এর পরিচয়পত্র দেখা যায়।

‎পুলিশ জানিয়েছে, অভিযান চালিয়ে উদ্ধার করা ভারতীয় মদ ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে এবং আটক দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। সুনামগঞ্জ সদর মডেল থানাধীন নবীনগর এলাকায় এ অভিযান চালানো হয় বলে পুলিশ জানিয়েছে।

বিজ্ঞাপন

‎পড়ুন : ‘সহজ ধারার’ আশ্বাসে ঘুষ, অডিও ফাঁসের পর শৈলকুপার এসআই তরিকুল প্রত্যাহার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন