চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ বছর কারিগরি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫৮ দশমিক ২০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৯৫১ জন পরীক্ষার্থী।
সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ফলাফলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইনে একযোগে ফল প্রকাশ করা হয়।
এ ছাড়া সাধারণ শিক্ষা বোর্ডে এবার পাসের হার ৬৮ দশমিক ৫ শতাংশ, যা ২০২৫ সালে ছিল ৬৮ দশমিক ৪ শতাংশ। তবে সার্বিকভাবে পাসের হার কমেছে ৩ দশমিক ১৯ শতাংশ।
মাদ্রাসা শিক্ষা বোর্ডে এ বছর গড় পাসের হার ৫৫ দশমিক ৪৯ শতাংশ। এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৭১৬ জন পরীক্ষার্থী। কারিগরি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫৮ দশমিক ২০ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৯৫১ জন।
বিদেশের মোট ৯টি কেন্দ্রে ৪০২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে পাস করেছে ৩৫৪ জন। পাসের হার ৮৮ দশমিক ০৬ শতাংশ। অকৃতকার্য হয়েছে ৪৮ জন। একটি কেন্দ্রে শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে এবং একটি কেন্দ্র থেকে কেউ পাস করতে পারেনি।
ফলাফলে ছাত্রদের চেয়ে এগিয়ে রয়েছে ছাত্রীরা। সাধারণ শিক্ষা বোর্ডে ছাত্রদের তুলনায় ১ লাখ ৭ হাজার ৯৮২ জন বেশি ছাত্রী উত্তীর্ণ হয়েছে। শুধু পাসের হার নয়, জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রেও এগিয়ে ছাত্রীরা। ছাত্রদের তুলনায় ১১ হাজার ৪০১ জন বেশি ছাত্রী জিপিএ-৫ পেয়েছে।
পড়ুন: এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৬২.২৫ শতাংশ
আর/


