বিজ্ঞাপন

সুনামগঞ্জ শাল্লায় যুবলীগ নেতা অরিন্দম চৌধুরী অপু গ্রেফতার

সুনামগঞ্জের শাল্লায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের উপজেলা শাখার সাবেক আহ্বায়ক, উপজেলা যুবলীগ নেতা ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অরিন্দম চৌধুরী অপুকে গ্রেফতার করেছে পুলিশ।

‎বুধবার (১২ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে শাল্লা থানা পুলিশের একটি দল উপজেলার ঘুঙ্গিয়ারগাঁও গ্রামের নিজ বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।গ্রেফতার অরিন্দম চৌধুরী অপু (৪৩) শাল্লা উপজেলার বাহাড়া ইউনিয়নের নাইন্দ্যা গ্রামের মৃত অনিল চৌধুরীর ছেলে।

‎পুলিশ সূত্রে জানা যায়, আগামী ১৫ আগস্টকে কেন্দ্র করে এলাকায় শান্তি-শৃঙ্খলা বিনষ্ট এবং অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির উদ্দেশ্যে রাজনৈতিক কার্যক্রম চালানোর চেষ্টা করা হচ্ছে—এমন অভিযোগের প্রেক্ষিতে পুলিশ অভিযান পরিচালনা করে। পরে ঘুঙ্গিয়ারগাঁও গ্রামের নিজ বাসা থেকে অরিন্দম চৌধুরী অপুকে গ্রেফতার করা হয়।

‎পুলিশ জানিয়েছে, গ্রেফতার অরিন্দম চৌধুরী অপু নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক এবং উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান। তার বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ও ২৫(ডি) ধারায় মামলা করা হয়েছে। গ্রেফতারের পর তাকে সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

‎শাল্লা থানার অফিসার ইনচার্জ (অতিরিক্ত দায়িত্ব) শওকত আলী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আগামী ১৫ আগস্টকে সামনে রেখে এলাকায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির বিভিন্ন ধরনের কার্যক্রম করার পাঁয়তারা করার অভিযোগ পাওয়া যায়। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে তাকে মধ্যরাতে গ্রেফতার করে।

‎তিনি আরও বলেন, অরিন্দম চৌধুরী অপুর বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে এবং তাকে সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি অপরাধীদের আইনের আওতায় আনতে শাল্লায় পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : অবৈধ অটোরিকশার কারণে বিদ্যুতের চাহিদা হঠাৎ বেড়ে গেছে: জ্বালানিমন্ত্রী

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন