বিজ্ঞাপন

দোহারে হেরোইন ও ইয়াবা ট্যাবলেটসহ ৫ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঢাকার দোহার উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ১০ গ্রাম হেরোইন ও ২৬৫ পিস ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে দোহার থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় সহকারী পুলিশ সুপার মো. শামীম হোসেনের সহযোগিতায় দোহার থানার অফিসার ইনচার্জ মো. আবু বকর সিদ্দিক এর নেতৃত্বে এসআই মদন চন্দ্র সাহা, এসআই মোজাম্মেল,এসআই তন্ময় কুমার চক্রবর্তী এবং এএসআই মারুফ হাসানের সঙ্গীয় ফোর্স নিয়ে মুকসুদপুর আকন বাড়ি এলাকায় অভিযান অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, নবাবগঞ্জ উপজেলার গোবিন্দপুর এলাকার বাদল মিয়ার ছেলে ইমরান হোসেন (৩৬), দোহার উপজেলার রাধানগর এলাকার কালা মিয়া হাওলাদার ছেলে মো. রানা হাওলাদার শুকুর (৩৫), রুইথা এলাকার মো. রহিম খানের ছেলে মো. মোশারফ হোসেন মোশা (৩৫), চর কুশাই এলাকার মো. কামাল বেপারীর ছেলে আয়নাল হক (২৬), কেরাণীগঞ্জ মডেল উপজেলার কালেন্দি এলাকার মো. চাঁন মিয়ার ছেলে নুর হোসেন শাকিল (২৭)।

এ বিষয়ে দোহার থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, আসামিদের ব্যপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : ঠাকুরগাঁও চেম্বার অব কমার্সের নতুন সভাপতি শরীফ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন