রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে ১৫ আগস্ট ঘিরে ফুল দিতে গিয়ে আসা এক যুবলীগ কর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার (১৫ আগস্ট) সকালে ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে গেলে তাকে আটক করা হয়।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল ইসলাম তৈয়ব জানান, অর্ণব দাস যুবলীগের সক্রিয় সদস্য। তার গ্রামের বাড়ি টাঙ্গাইলে।
এদিকে শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ঘিরে ধানমন্ডি ৩২ নম্বর ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। শনিবার সকাল থেকে অতিরিক্ত পুলিশ ও র্যাব সদস্য মোতায়েন করা হয়।
ধানমন্ডি ৩২ নম্বরের মূল প্রবেশপথে ব্যারিকেড দেওয়া হয়েছে। সেখানে পুলিশ সদস্যদের পাশাপাশি একটি জলকামানও প্রস্তুত রাখা হয়েছে। কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হলে তা নিয়ন্ত্রণে আনতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পড়ুন: অক্টোবরে চালু হবে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী
আর/


