রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় নির্দিষ্ট দিনে মার্কেট ও দোকানপাট বন্ধ থাকে। ফলে বন্ধের দিন না জেনে কেনাকাটার জন্য বের হলে সময় নষ্ট হওয়ার পাশাপাশি ভোগান্তিতে পড়তে হয়। তাই মার্কেটে যাওয়ার আগে সংশ্লিষ্ট এলাকার বন্ধের দিন জেনে নেওয়া জরুরি।
আজ রোববার (১৬ আগস্ট) রাজধানীর কয়েকটি এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ থাকবে। অপ্রয়োজনীয় সময় নষ্ট এড়াতে দেখে নেওয়া যাক, আজ কোন কোন এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ থাকবে।
বন্ধ থাকবে যেসব মার্কেট
বিসিএস কম্পিউটার সিটি (আইডিবি), পল্লবী সুপার মার্কেট, মিরপুর বেনারসি পল্লি, ইব্রাহীমপুর বাজার, রজনীগন্ধা মার্কেট, ইউএই মৈত্রী কমপ্লেক্স, বনানী সুপার মার্কেট, ডিসিসি মার্কেট গুলশান-১ ও ২, গুলশান পিংক সিটি, মোল্লা টাওয়ার, আল-আমিন সুপার মার্কেট, রামপুরা সুপার মার্কেট, মালিবাগ সুপার মার্কেট, তালতলা সিটি করপোরেশন মার্কেট, কমলাপুর স্টেডিয়াম মার্কেট, গোরান বাজার, আবেদিন টাওয়ার, ঢাকা শপিং সেন্টার, আয়েশা মোশারফ শপিং কমপ্লেক্স এবং মিতালি অ্যান্ড ফ্রেন্ড সুপার মার্কেট।
বন্ধ থাকবে যেসব এলাকার দোকানপাট
আগারগাঁও, তালতলা, শেরেবাংলা নগর, শেওড়াপাড়া, কাজীপাড়া, পল্লবী, মিরপুর-১০, মিরপুর-১১, মিরপুর-১২, মিরপুর-১৩, মিরপুর-১৪, ইব্রাহীমপুর, কচুক্ষেত, কাফরুল, মহাখালী, নিউ ডিওএইচএস, ওল্ড ডিওএইচএস, কাকলী, তেজগাঁও পুরাতন বিমানবন্দর এলাকা, তেজগাঁও শিল্প এলাকা, ক্যান্টনমেন্ট, গুলশান-১ ও ২, বনানী, মহাখালী কমার্শিয়াল এরিয়া, নাখালপাড়া, মহাখালী ইন্টার সিটি বাস টার্মিনাল এরিয়া, রামপুরা, বনশ্রী, খিলগাঁও, গোড়ান, মালিবাগের একাংশ, বাসাবো, ধলপুর, সায়েদাবাদ, মাদারটেক, মুগদা, কমলাপুরের একাংশ, যাত্রাবাড়ীর একাংশ, শনির আখড়া, দনিয়া, রায়েরবাগ ও সানারপাড়।
পড়ুন: রাষ্ট্রপতি নির্বাচন: মনোনয়নপত্র বাছাই আজ
আর/


