বিজ্ঞাপন

সুনামগঞ্জে র‌্যাব-৯ ও ভোক্তা অধিকারের যৌথ অভিযান, ৩ প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা

সুনামগঞ্জের ছাতক উপজেলার ধারণ বাজারে র‌্যাব-৯ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে নকল ও অবৈধ পণ্য বিক্রি, ওজনে কম দেওয়া এবং বিভিন্ন অনিয়মের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

‎শনিবার (১৫ আগস্ট) দুপুর ২টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা পর্যন্ত র‌্যাব-৯, সিপিসি-৩ (সুনামগঞ্জ) এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সুনামগঞ্জের সমন্বয়ে ছাতক থানাধীন ধারণ বাজারে এ অভিযান পরিচালিত হয়।

‎র‌্যাব-৯ জানায়, ভোক্তাদের কাছে নিরাপদ ও ভেজালমুক্ত খাদ্যপণ্য পৌঁছে দেওয়া এবং নকল ও অবৈধ পণ্যের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে ওজনে কারচুপি, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং ভোক্তা অধিকারবিরোধী বিভিন্ন অনিয়মের বিরুদ্ধেও কঠোর অবস্থানে রয়েছে সংস্থাটি।

‎অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৭, ৪৫ ও ৫১ ধারায় তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এর মধ্যে কাসেম ব্রাদার্সকে ৩০ হাজার টাকা, হাজী আব্দুল কুদ্দুস সুপার শপকে ১০ হাজার টাকা এবং সাকিবা অ্যান্ড সামি ব্রাদার্সকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। সব মিলিয়ে মোট ৮০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।

‎র‌্যাব-৯ আরও জানায়, জনস্বার্থে নকল পণ্য, ভোক্তা প্রতারণা ও বাজারে অনিয়ম রোধে তাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে। একই সঙ্গে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভবিষ্যতেও এ ধরনের যৌথ অভিযান নিয়মিত পরিচালনা করা হবে বলে জানিয়েছে সংস্থাটি।

বিজ্ঞাপন

পড়ুন:মেহেরপুরে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন