ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৯৫৮ বোতল ভারতীয় স্কাফ সিরাপ আটক করেছে বিজিবি সদস্যরা। রোববার ভোরে উপজেলার নোয়াবাদী নামক এলাকায় অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করে বিজিবি ২৫ ব্যাটালিয়নের সদস্যরা। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাব্বার আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা নোয়াবাদী সীমান্ত এলাকায় ফাঁদ পেতে থাকে। এসময় ০৮/০৯ জন ব্যক্তিদের মাথায় বস্তা নিয়ে ভারত হতে বাংলাদেশের দিকে আসতে দেখলে বিজিবি’র টহলদল কর্তৃক ধাওয়া করা হলে মাথার বস্তার ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরে ০৮টি চটের বস্তায় উদ্ধার করে তল্লাশি করলে এতে ৯৫৮ বোতল স্কাফ সিরাপ পাওয়া যায়। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
পড়ুন:মেহেরপুরে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
ইমি/


