বিজ্ঞাপন

সৈয়দপুরে নবাগত উপ-সহকারী প্রকৌশলীদের বরণ অনুষ্ঠান

নীলফামারীর সৈয়দপুরে বাংলাদেশ রেলওয়ে ডিপ্লোমা প্রকৌশলী সমিতির আয়োজনে নবাগত উপ-সহকারী প্রকৌশলীদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ আগস্ট) সন্ধ্যা ৬:৩০ মিনিটে শহরের মর্তুজা ইনস্টিটিউটে জাকজমকপূর্ণ পরিবেশে এই বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেলওয়ে ডিপ্লোমা প্রকৌশলী সমিতি, সৈয়দপুর শাখার সভাপতি রুহুল আমিন (রুবেল)।

​এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার সভাপতি সাদেক হাসান চৌধুরী।

​বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মোনায়েমুল হক

উপদেষ্টা, আইডিইবি ও রেলওয়ে ডিপ্লোমা প্রকৌশলী সমিতি, সৈয়দপুর শাখা।

তহিদুল ইসলাম চাকুরী বিষয়ক সম্পাদক (কেন্দ্রীয়), রেলওয়ে ডিপ্লোমা প্রকৌশলী সমিতি। শাহজাহান মোল্লা – সহ-সভাপতি, আইডিইবি ও রেলওয়ে ডিপ্লোমা প্রকৌশলী সমিতি, সৈয়দপুর শাখা। আজিজুল ইসলাম – উপদেষ্টা, আইডিইবি, সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখা।

​অনুষ্ঠানে বক্তারা নবাগত উপ-সহকারী প্রকৌশলীদের রেলওয়ের উন্নয়ন ও সেবার মান বাড়াতে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান। পরে নবাগত প্রকৌশলীদের ফুল দিয়ে উষ্ণ বরণ করে নেওয়া হয়।

বিজ্ঞাপন

পড়ুন : সুরিয়াবোতে পূর্ব শত্রুতার জেরে নারীসহ ৬ জনকে কুপিয়ে জখম

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন