বিজ্ঞাপন

ব্রাহ্মণবাড়িয়ায় ৫০ লাখ টাকার অবৈধ রিং জাল জব্দ, লাখ টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার একটি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে প্রায় ৫০ লাখ টাকার অবৈধ রিং জাল উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে পৌর এলাকার টান বাজারে এ অভিযান চালানো হয়। অভিযানে ব্যবসায়িকে এক লাখ টাকা জরিমানা করার পাশাপাশি জব্দ করা জাল পুড়িয়ে দেওয়া হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোমানা আক্তারের নেতৃত্বে অভিযান চালিয়ে টান বাজারের হাজি এন্টারপ্রাইজে তল্লাশি চালিয়ে ৪১ বস্তা অবৈধ রিং জাল উদ্ধার করেন। এসব জাল মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্রের জন্য ক্ষতিকর। জব্দ করা জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫০ লাখ টাকা। অভিযানের সময় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর সংশ্লিষ্ট ধারায় ওই প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শিমুল রানী পাল, নদী ও প্রকৃতি সুরক্ষা সামাজিক আন্দোলন ‘তরী বাংলাদেশ’-এর প্রতিষ্ঠাতা শামীম আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শিমুল রানী পাল বলেন, এসব জাল জলজ জীববৈচিত্রের জন্য ক্ষতিকর। তাই রিং জাল বিক্রি বন্ধে অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

পড়ুন : তালতলীতে আওয়ামী দোসরদের পুনর্বাসনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন