প্রায় দেড় যুগ পর নারায়ণগঞ্জের রূপগঞ্জে কর্মরত পেশাজীবী গণমাধ্যমকর্মীদের সংগঠন রূপগঞ্জ প্রেসক্লাবের দ্বিবার্ষিক কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় পূর্বাচলের সাংবাদিক কার্যালয়ে সাধারণ সদস্যদের কন্ঠভোটের মাধ্যমে এ কমিটি গঠন করা হয়। এতে মোহনা টেলিভিশনের রূপগঞ্জ প্রতিনিধি ছাত্তার আলী সোহেলকে সভাপতি এবং ভোরের কাগজের প্রতিনিধি হানিফ মোল্লাকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
২৫ সদস্যের নতুন কমিটিতে সিনিয়র সহ-সভাপতি পদে দৈনিক জনতার মাসুদ করিম, সহ-সভাপতি পদে দৈনিক যায়য়ায়দিন ও মাই টিভির প্রতিনিধি মকবুল হোসেন ও এনটিভির আবুল কালাম শাকিল, যুগ্ম সাধারণ সম্পাদক পদে নাগরিক টিভি ও খোলা কাগজের সাংবাদিক মাহবুব আলম প্রিয় ও আরটিভির রুবেল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন দেশ টিভির প্রতিনিধি রাসেল মাহমুদ, সহ-সাংগঠনিক সম্পাদক বৈশাখি টিভির প্রতিনিধি এসএম আবু কাউসার, কোষাধ্যক্ষ পদে জাগো নিউজ ও দৈনিক সংগ্রামের প্রতিনিধি নাজমুল হুদা, সহ-কোষাধ্যক্ষ পদে এটিএন নিউজের মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট পারভেজ মিয়া, দপ্তর সম্পাদক পদে দৈনিক কালবেলার শরিফ ভূইয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে দৈনিক এদিন পত্রিকার এসএ সাকের, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক গ্লোবাল টিভির প্রতিনিধি এনামুল হক, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক যায়যায়দিন পত্রিকার মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট রিপন মিয়া, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক দৈনিক জনকন্ঠের নুরে আলম, সমাজকল্যান সম্পাদক দৈনিক সংবাদের এমদাদুল হক দুলাল এবং প্রশিক্ষক ও গবেষণা সস্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।
এছাড়া ২৫ সদস্যর এই কমিটিতে কার্যকরী সদস্য রয়েছেন, দৈনিক ভোরের আকাশ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক আলম হোসেন, দৈনিক নয়াদিগন্তের সফিকুল আলম মামুন, দৈনিক…. নিজামউদ্দিন, যমুনা টেলিভিশন ও মানবজমিন পত্রিকার স্টাফ করেশপন্ডেন্ট জয়নাল আবেদীন জয়, একাত্তর টেলিভিশনের রিয়াজ হোসেন দৈনিক জনতার প্রতিনিধি আনোয়ার হোসেন, চ্যানেল এস এর রিপোর্টার গোলাম কাউসার দিলু এবং দৈনিক আজকের বাংলার সম্পাদক শেখ সুমন
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ রূপগঞ্জে কর্মরত গণমাধ্যমকর্মীদের পেশাগত স্বার্থ রক্ষা, পারস্পরিক সহযোগিতা এবং সাংবাদিকতার মানোন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
পড়ুন : ২৫৫ ভোটে ফখরুল রাষ্ট্রপতি আনন্দের জোয়ারে ভাসছে ঠাকুরগাঁও


