বিজ্ঞাপন

জামালপুরে এম. রশিদুজ্জামান মিল্লাত পূর্ণমন্ত্রী হওয়ায় মিষ্টি বিতরণ

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত পূর্ণমন্ত্রী হওয়ায় জামালপুরে মিষ্টি বিতরণ করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় শহরের দয়াময়ী চত্বরে জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসান সরোয়ার মঞ্জুর নেতৃত্বে সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
এ সময় জেলা যুবদলের সদস্য মোস্তাফিজুর রহমান বাবু ও মোস্তাফিজ সেলিমসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

মন্ত্রী হিসেবে কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ এম. রশিদুজ্জামান মিল্লাতের দায়িত্ব পাওয়ায় আনন্দ প্রকাশ করেন উপস্থিত নেতা-কর্মীরা।

এ ছাড়াও জেলার দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে চিটাগাং চেম্বারের অভিনন্দন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন