বিজ্ঞাপন

টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে নদীতে পড়ে এক শিশু পর্যটক নিখোঁজ

‎সুনামগঞ্জের তাহিরপুরের বৌলাই নদী দিয়ে যাদুকাটা নদীতে যাওয়ার পথে হাউসবোট থেকে বৌলাই নদীতে পড়ে পানিতে ডুবে এক শিশু পর্যটক নিখোঁজ হয়েছে।

‎শুক্রবার( ২১ আগষ্ট) দুপুর ২টার দিকে উপজেলার বালিজুরী ইউনিয়নের মাহাতাবুর টু দক্ষিণকুল খেয়াঘাট সংলগ্ন বৌলাই নদীতে এ দুর্ঘটনা ঘটে। এর পূর্বে পর্যটন স্পষ্ট টাঙ্গুয়ার হাওর,শহীদ সিরাজলেক(নীলাদ্রি লেক) ঘুরে দেখার পর যাদুকাটা নদী,বারেকটিলা ও শিমুল বাগানে উদ্দেশ্য রওনা হয়।

‎নিখোঁজ রুকাইয়া নুর(১০) ফরিদপুরের কোতোয়ালি থানার গল চামোট ২ নম্বর সড়ক এলাকার বাসিন্দা ডা. শাহনুর রহমানের মেয়ে।

‎খবর পেয়ে তাহিরপুর থানা পুলিশ ও স্থানীয় এলাকাবাসী উদ্ধার ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান পরিচালিত করে। বিকেল ৪টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় উদ্ধার অভিযান শুরু করেন। সন্ধ্যা ৭ টা পর্যন্ত নিখোঁজ শিশু পর্যটক রুকাইয়া নুরের মরদেহ উদ্ধারে নদী থেকে উদ্ধার করা যায় নি।

‎খোঁজ নিয়ে জানা গেছে,নিখোঁজ রুকাইয়া নুরসহ প্রায় ২০ জন পর্যটক সাইফান এ লাক্সারী ওয়াটার ভিলা হাউসবোটে করে মধ্যনগর থেকে টাঙ্গুয়ার হাওর ও নীলাদ্রি লেক ঘুরে যাদুকাটার উদ্দেশ্যে রওনা হন। এ সময় দক্ষিণকুল খেয়াঘাট এলাকায় বৌলাই নদীতে হঠাৎ করে চলন্ত অবস্থায় হাউসবোট থেকে রুকাইয়া নুর নদীতে পড়ে যায়।

‎এর সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানার ওসি ফারুক আহমেদ বলেন, খবর পেয়েই বিকাল সাড়ে ৩ টা থেকে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয় এলাকাবাসী মিলে নিখোঁজ পর্যটক রুকাইয়াকে উদ্ধারে অভিযান পরিচালিত হয়। তবে নিখোঁজ শিশু পর্যটক রুকাইয়াকে উদ্ধার করা সম্ভব হয়নি।

বিজ্ঞাপন

পড়ুন : ইভটিজিং বনাম ছিনতাই: মোহনগঞ্জে পাল্টাপাল্টি মামলায় ধোঁয়াশা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন