মাদারীপুরের রাজৈরে প্রেমের সম্পর্কে বাধা দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত রাজৈর পৌরসভার পূর্ব স্বরমঙ্গল এলাকায় এ ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর দুজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে রাজৈর পৌর এলাকার হৃদয়নন্দী গ্রামের (গুচ্ছগ্রাম) সাবেক কাউন্সিলর আজিজুল রহমান হাওলাদার রাহিমের লোকজনের সঙ্গে পূর্ব স্বরমঙ্গল গ্রামের জাকারিয়া খালাশির লোকজনের কথা-কাটাকাটি হয়। এক মেয়ে দুই ছেলে। রাতুল ও রোহানের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলেছিল সে ঘটনা উভয় ছেলেদের মধ্যে জানাজানি হলে। একজন আরেকজনকে ওই মেয়ে জীবন থেকে সরে যেতে বাধা প্রয়োগ করেন। এ ঘটনা নিয়ে রাতুল ও রোহানের মাঝে কথার কাটাকাটি হয়। একপর্যায় তাদের মধ্যে মারামারি সৃষ্টি হয় পরে উভয়ের পরিবার দলবদ্ধ ভাবে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এর জেরে বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় এক ঘণ্টা ধরে চলা সংঘর্ষে ইয়ার আলী ও আক্কাসসহ অন্তত ১৫ জন আহত হন। আহতদের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়।
সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে এলাকায় অতিরিক্ত উত্তেজনা না থাকলেও পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
পড়ুন:বগুড়ায় গ্রামীণ পর্যটন উন্নয়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
ইমি/


