বিজ্ঞাপন

চাটমোহর প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

পাবনার চাটমোহর প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ আগস্ট) প্রেসক্লাব কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে প্রেসক্লাবের সদস্যদের অংশগ্রহণে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

নির্বাচনে রকিবুর রহমান টুকুন সভাপতি এবং সঞ্জিত সাহা কিংশু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নির্বাচন কমিশনার কর্তৃক ঘোষিত চূড়ান্ত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে রকিবুর রহমান টুকুন (দৈনিক আমার দেশ) ২১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী হেলালুর রহমান জুয়েল ( দৈনিক ইত্তেফাক) পেয়েছেন ১০ ভোট।

সহ-সভাপতি পদে এম এ জিন্নাহ ( দৈনিক ভোরের দর্পন) ১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী সালাহউদ্দিন খান সোহেল পেয়েছেন ১৪ ভোট।সাধারণ সম্পাদক পদে সঞ্জিত সাহা কিংশু ( দৈনিক মানবজমিন) ১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী শামীম হাসান মিলন ( দৈনিক সমকাল) পেয়েছেন ১২ ভোট।
সহ-সাধারণ সম্পাদক পদে আব্দুল লতিফ রঞ্জু ( দৈনিক কালের কন্ঠ) ১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী মো. নুরুল ইসলাম ( দৈনিক নয়াদিগন্ত) পেয়েছেন ১৪ ভোট। অর্থ সম্পাদক পদে মো. জাকির সেলিম ( দৈনিক খোলা কাগজ) ১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী মো. সাইফুল ইসলাম ( দৈনিক চলনবিল ) পেয়েছেন ১২ ভোট।

এছাড়া দপ্তর সম্পাদক পদে শুভাশীষ ভট্টাচার্য তুষার ( আজকের পত্রিকা), প্রচার সম্পাদক পদে হাবিবুর রহমান শিমুল ( আমার সংবাদ) এবং সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে খন্দকার ইত্তেখার আহমেদ টুটুল ( দৈনিক আমাদের সময়) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। কার্যনির্বাহী সদস্য পদে এস এম মাসুদ রানা ( দৈনিক সংবাদ) মো. জাহাঙ্গীর আলম ( ইনকিলাব) ও শাহীনুর রহমান শাহীন ( চ্যানেল টয়েনটি ফোর) নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বিশিষ্ট সাংবাদিক আব্দুল মান্নান পলাশ। ভোটগ্রহণ শেষে তিনি চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন সহকারী নির্বাচন কমিশনার ও চাটমোহর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রব।

নির্বাচন শেষে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ ও নবনির্বাচিত সভাপতি চাটমোহরের সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও মর্যাদা বৃদ্ধির পাশাপাশি বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সাংবাদিকদের কল্যাণ এবং প্রেসক্লাবের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

পড়ুন:যানজটের শহরে স্বস্তির উদ্যোগ, হকারদের জন্য ইউএনও,র নির্ধারিত ৯৮ স্থান

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন