বিজ্ঞাপন

ক্রস-বর্ডার বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় কাজ করছে সরকার: শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দেশের চাহিদা অনুযায়ী নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পাশাপাশি বিদ্যমান বিশ্ববিদ্যালয়গুলোর পরিধি বাড়ানো হবে। একই সঙ্গে সরকার ক্রস-বর্ডার বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্যও কাজ করছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ২৩তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ‘বিশ্ববিদ্যালয় দিবস’ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, বিএনপি সরকার থাকাকালে ২০০৩ সালে দেশের চারটি বিআইটিকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঐতিহাসিক ঘোষণা দেওয়া হয়েছিল। সেই ধারাবাহিকতায় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়। ভবিষ্যতের চাহিদা বিবেচনায় নিয়ে দেশে আরও উচ্চশিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হবে।

বিশ্ব র‌্যাংকিংয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান উন্নত করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রম ও অ্যালামনাই কার্যক্রম আরও শক্তিশালী করতে হবে। বিশ্ব প্রতিযোগিতায় বাংলাদেশ মেধার অভাবে পিছিয়ে নেই; বরং যথাযথ প্রচেষ্টা এবং সিস্টেমের সঠিক প্রয়োগের অভাবেই পিছিয়ে পড়ছে।

তিনি বলেন, ইউরোপ-আমেরিকার মানুষের মতো একই উপাদান দিয়ে সৃষ্টিকর্তা আমাদেরও সৃষ্টি করেছেন। তাই নিজেদের সক্ষমতা কাজে লাগাতে হবে। শিক্ষার্থীদের আরও বেশি পড়াশোনা ও গবেষণার মাধ্যমে জ্ঞান অর্জন করতে হবে।

শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন, নিজের, মা-বাবা, দেশ ও জাতির জন্য অবদান রাখতে হলে সিরিয়াসভাবে লেখাপড়া করতে হবে। একই সঙ্গে গবেষণার প্রতি মনোযোগী হয়ে নিজেদের দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল বলেন, সরকার সময়োপযোগী, আধুনিক ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে। শিক্ষার্থীরা লেখাপড়া ও গবেষণার মাধ্যমে জ্ঞান অর্জন করে দেশ ও জাতির সেবায় নিয়োজিত হবে—এটাই সরকারের প্রত্যাশা।

তিনি আরও বলেন, এটি এআইয়ের যুগ। তাই প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার্থীদের নিজেদের দক্ষ করে গড়ে তুলতে হবে। সময়ের পরিবর্তনকে মেনে নিয়ে প্রযুক্তির সঙ্গে সমন্বয় করে সামনে এগিয়ে যেতে হবে।

কুয়েটের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ মাছুদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্টের পরিচালক প্রফেসর ড. মুহাম্মদ শাজাহান আলী এবং ছাত্রকল্যাণ পরিষদের পরিচালক প্রফেসর ড. মো. হাসান আলী।

অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

পড়ুন: সারাদেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু

আর/

-বিজ্ঞাপন-
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন