বিজ্ঞাপন

চুয়াডাঙ্গায় পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীসহ ৪ জনের মৃত্যু

চুয়াডাঙ্গায় পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীসহ ৪ জনের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।

দুপুরে দামুড়হুদা উপজেলার কালিয়াবকরী গ্রামে বৈদ্যুতিক মেশিনে গরুর ঘাস কাটছিলেন কৃষক লিটন আলী। এসময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। তাকে উদ্ধার করতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হন তার স্ত্রী। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে দামুড়হুদা ‍উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন স্থানীয়রা। সেখানে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত. ঘোষনা করেন।

এরআগে দুপুরে চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া গ্রামে নিজের ব্যাটারিচালিত ইজিবাইক চার্জ দিচ্ছিলেন নাসির উদ্দীন। এসময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেন পরিবারের সদস্যরা। সেখানে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত নাসির উদ্দীন আলুকদিয়া গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে।

এর আগে, ভোরে দামুড়হুদা উপজেলার লোকনাথপুর গ্রামে পানির উঠানোর বৈদ্যুতিক মোটর চুরি করার সময় বিদ্যুতস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন শফিকুল ইসলাম নামে এক যুবক। নিহত শফিকুল ইসলাম দর্শনা পৌর এলাকার শান্তিপাড়ার মৃত সিরাজুল ইসলামের ছেলে।

চুয়াডাঙ্গা সদর ও দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা জানান, এসব ঘটনায় পৃথক তিনটি অপমৃত্যু মামলা হয়েছে।

পড়ুন : ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ শিশুর মৃত্যু

সা/

-বিজ্ঞাপন-
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন