সড়কে পরিবহন শ্রমিকদের নিরাপত্তার দাবিতে জামালপুর-ঢাকাসহ সব সড়কে বাস চলাচল বন্ধ করে কর্মবিরতি শুরু করেছে শ্রমিকরা। বুধবার রাত থেকে কর্মবিরতি শুরু করেন পরিবহন শ্রমিকরা।
পরিবহনের চালকরা জানান, বুধবার দুপুরে সদর উপজেলার নান্দিনায় রাজিব পরিবহনের দুটি বাস আটকিয়ে ড্রাইভার- হেল্পারকে মারধর এবং গাড়ি ভাংচুর করা হয়েছে। যারা এসব করেছে তাদেরকে আইনের আওতায় না আনা পর্যন্ত গাড়ি চলাচল বন্ধ থাকবে।
জামালপুর বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম আহবায়ক হারুনুর রশীদ জানান, বুধবার নান্দিনা বাজারে রাজিব পরিবহন বন্ধের দাবিতে স্থানীয় ছাত্রজনতার ব্যানারে একটি মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ওই কর্মসূচি চলাকালে রাজিব পরিবহনের দুটি বাস ভাংচুর করা হয়। এসময় বাসচালক এবং তার সহযোগীকে মারধর করে তাদের কাছ থেকে টাকা ছিনিয়ে নেয়া হয়েছে। এ খবর ছড়িয়ে পড়লে চালকরা বাস না চালানোর সিদ্ধান্ত নেয়। এর আগেও গাড়িতে আগুন দেয়া এবং টাকা পয়সা ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন তিনি।
অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্হা গ্রহন এবং শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত না করা পর্যন্ত বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে শ্রমিকরা।
হঠাৎ বাস ধর্মঘটে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
জামালপুর জেলা বাস-মিনিবাস মালিক সমিতির বর্তমান সভাপতি রফিকুল ইসলাম জার্নিস জানান, শ্রমিকদের কর্মবিরতি সাথে একাত্মতা ঘোষণা করেছে মালিক সমিতিও।
জামালপুর সদর থানার ওসি নাজমুস সাকিব বলেন, বাস শ্রমিকদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
পড়ুন : ৩ দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম
সা/


