বিজ্ঞাপন

খুলনায় ‘বি কোম্পানি’র নামে চাঁদাবাজি, চট্টগ্রাম থেকে যুবক গ্রেফতার

বিজ্ঞাপন

খুলনা মহানগরীতে ‘বি কোম্পানি’ নাম ও ব্যানার ব্যবহার করে মোবাইল ফোনে হুমকি দিয়ে চাঁদা দাবির অভিযোগে হাসিবুর রহমান ফরাজী ওরফে হাসিব খান (২৩) নামে এক যুবককে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে খুলনা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ।

কেএমপি সূত্রে জানা যায়, খুলনা মহানগরীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, চাকরিজীবী, ব্যবসায়ী ও চিকিৎসকসহ বিভিন্ন ব্যক্তিকে মোবাইল ফোনে হুমকি দিয়ে ‘বি কোম্পানি’র নামে চাঁদা দাবি ও আদায়ের অভিযোগ পাওয়া যায়। এ ঘটনায় মহানগরীর বিভিন্ন থানায় একাধিক অভিযোগ ও সাধারণ ডায়েরি করা হয়।

অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্তে নামে কেএমপির গোয়েন্দা বিভাগ। তথ্য-প্রযুক্তির সহায়তায় চাঁদাবাজির সঙ্গে জড়িত সন্দেহভাজন ব্যক্তির অবস্থান চট্টগ্রাম মহানগরীর হালিশহর এলাকায় শনাক্ত করা হয়।

এর ধারাবাহিকতায় গত ১ সেপ্টেম্বর রাত ৮টা ৪০ মিনিটে চট্টগ্রামের মধ্যম হালিশহর থানাধীন নীলাচল আবাসিক এলাকায় অভিযান চালিয়ে হাসিবুর রহমান ফরাজী ওরফে হাসিব খানকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের সময় তার কাছ থেকে চারটি মোবাইল ফোন ও ছয়টি সিমকার্ড উদ্ধার করা হয়েছে।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, এসব মোবাইল ফোন ও সিমকার্ড ব্যবহার করে খুলনা মহানগরীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে যোগাযোগ করে ‘বি কোম্পানি’র নামে চাঁদা দাবি করা হতো। চাঁদা না দিলে বিভিন্ন ধরনের হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে।

কেএমপি জানিয়েছে, উদ্ধার করা মোবাইল ফোন ও সিমকার্ডের কললিস্ট, যোগাযোগের তথ্য ও অন্যান্য ডিজিটাল তথ্য বিশ্লেষণ করা হচ্ছে। এর মাধ্যমে চাঁদাবাজির সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনার কার্যক্রম চলছে।

পুলিশ বলছে, ‘বি কোম্পানি’র নামে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায়ের সঙ্গে জড়িত প্রত্যেককে শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি চাঁদাবাজি বা হুমকির শিকার ব্যক্তিদের দ্রুত পুলিশকে জানানোর আহ্বান জানিয়েছে কেএমপি।

পড়ুন : ৩ দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন