বিজ্ঞাপন

কালিয়াকৈরে অগ্নিকাণ্ডে দুই পরিবারের সর্বস্ব পুড়ে ছাই

বিজ্ঞাপন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোয়ালী ইউনিয়নের নন্দীচালা গ্রামে অগ্নিকাণ্ডে দুই পরিবারের বসতঘর ও মালামাল পুড়ে গেছে। এতে পরিবার দুটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

গত ২ আগস্ট রাত ১১টার দিকে গ্রামের রাধাবল্লভ ও অর্জুন মাল-এর বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুনে ঘরবাড়ি ও প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে যাওয়ায় পরিবার দুটি সর্বস্ব হারিয়ে অসহায় হয়ে পড়েছে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে বোয়ালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবজাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়ে চাল ও নগদ অর্থ সহায়তা দেওয়ার পাশাপাশি সরকারি সহায়তার জন্য প্রশাসনকে বিষয়টি অবহিত করেছেন।

বোয়ালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবজাল হোসেন বলেন, “আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। আগুনে ক্ষতিগ্রস্ত পরিবার দুটির ঘরবাড়ি সম্পূর্ণ পুড়ে গেছে। তাদের তাৎক্ষণিকভাবে চাল ও নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে। পাশাপাশি রাষ্ট্রীয়ভাবে আরও সহযোগিতা পাওয়ার জন্য প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে।”

পড়ুন : ২০২৭ সালের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু ৮ জানুয়ারি

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন