বিজ্ঞাপন

ইতালিতে বাঁধনের ওপর হামলা: জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার

বিজ্ঞাপন

ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া সরকার শুরু করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

ডা. জাহেদ উর রহমান বলেন, অভিনেত্রী বাঁধনের ওপর হামলার মাধ্যমে নিজেদের চরিত্র উন্মোচন করেছে আওয়ামী লীগ। এ ব্যাপারে ওই দেশে আইননানুগ ব্যবস্থা যা নেয়ার, সরকার তার প্রসেস শুরু করেছে। এ ঘটনাকে কোনোভাবেই ছেড়ে দেয়া যাবে না।

তিনি বলেন, ‘আওয়ামী লীগকে রাজনৈতিক দল মনে করি না, ইটস এ মাফিয়া গ্যাং। আজমেরী হক বাঁধনের ওপরে যা হলো, এটা আবার বোঝাল। তাদের কোনোভাবে আমাদের মাটিতে রাজনীতি করতে দেয়া উচিত হবে না। যদি রাজনীতিতে ফিরে আসার উদ্দেশ্য থাকত এই সহিংসতাগুলো হতো না।’

একটি চলচ্চিত্র উৎসবে অংশ নিতে পরিবারের সদস্যদের সঙ্গে ইতালি যান অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সেখানে একটি পার্কে ঘোরার সময় ‘আওয়ামী লীগ সমর্থক’ একজন প্রবাসী তার ওপর হামলা চালান বলে অভিযোগ উঠেছে। বাঁধনকে শারীরিকভাবে আঘাত করার পাশাপাশি তার শরীরে ডিম, পানি ও কোমল পানীয় নিক্ষেপ করা হয়। একপর্যায়ে তাকে জয় বাংলা স্লোগান দিতে বাধ্য করা হয় বলেও লাইভে জানান অভিনেত্রী।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে এসে হামলা ও হেনস্তার শিকার হওয়ার অভিযোগ করেন আজমেরী হক বাঁধন।

পড়ুন: আন্তর্জাতিক বাজারে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

আর/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন