ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা আজমেরী হক বাঁধনের ওপর ইতালির ভেনিসে হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেছেন, অভিনেত্রী বাঁধনের সঙ্গে যা ঘটেছে, তা অমার্জনীয় ও নিন্দনীয় অপরাধ।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদে একটি নোটিশের আলোচনার ফাঁকে এ মন্তব্য করেন ডেপুটি স্পিকার। তিনি আরও বলেন, ওই ঘটনায় নির্মমতার চরম বহিঃপ্রকাশ ঘটেছে।
বাঁধনের ওপর হামলার ঘটনায় এদিন জাতীয় সংসদেও প্রতিবাদ জানানো হয়।
এর আগে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিতে ইতালির ভেনিসে গিয়ে হামলার শিকার হন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ভেনিসের মেস্ত্রে এলাকার একটি পার্কে ভাই ও তার ছোট সন্তানের সঙ্গে অবস্থানকালে তাদের ওপর হামলা চালানো হয়।
পড়ুন: ইতালিতে বাঁধনের ওপর হামলা: জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার
আর/


