বিজ্ঞাপন

ভারতে কয়লা আনতে গিয়ে মাটি ধসে বাংলাদেশি যুবক নিহত

বিজ্ঞাপন

সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে দিয়ে ভারতে অনুপ্রবেশ করে কয়লা আনতে গিয়ে বাংলাদেশি এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে।

‎বুধবার (৯ সেপ্টেম্বর) উপজেলার চারাগাঁও সীমান্তের ভারতের অভ্যন্তরে কয়লা কোয়ারির ভেতরে মাটি ধসে তাতে চাপা পড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবক ইউনুছ আলী (২২) উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের লালঘাট গ্রামের ছমির উদ্দিনের ছেলে।

‎জানা গেছে, বুধবার ভোরে ১০/১৫ জনের একটি শ্রমিকের দল কয়লা আনতে চারাগাঁও সীমান্ত দিয়ে গোপন পথে ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশ করে। একপর্যায়ে গুহার ভেতরে ঢুকে কয়লা কুড়ানোর সময় মাটি ধসে তাতে চাপা পড়ে এবং সেখানেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে পরিবার ও স্থানীয়দের সহযোগিতায় ইউনুছ আলীর মরদেহ গুহার ভেতর থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসা হয়।

‎ঘটনার সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ বলেন, পুলিশ ঘটনাস্থলে আছেন। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পড়ুন:মেহেরপুরে ভারতীয় ফেয়াডিল সিরাপ উদ্ধার

ইমি/ ‎

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন