বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী চুয়াডাঙ্গায় যাকযমক ভাবে পালিত হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১০ টায় চুয়াডাঙ্গা জেলা মহিলা দলের আয়োজনে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ এর সামনে থেকে শোভা যাত্রা শুরু হয়ে শোভা যাত্রাটি ডিসি কোট থেকে কোট মোড় পায়রা চত্বর ক্রসিং করে পুনরায় সাহিত্য পরিষদ চত্বরে শেষ হয়।
শোভা যাত্রা শেষে সাহিত্য পরিষদ হল রুমে জেলা মহিলা দলের সভাপতি রউফ উর নাহার রিনার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক মো শরীফুজ্জামান শরীফ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন, সদর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম নজু, পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, জেলা কৃষক দলের আহবায়ক মোকাররম হোসেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশীদ ঝন্টু, সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান, জেলা সেচ্ছাসেবক দলের সহ-সভাপতি শরিফুল আলম বিলাস, জেলা জাসাস সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা ছাত্রদলের সভাপতি শাহজাহান খান, সাধারণ সম্পাদক মোমিন মালিতা, জেলা ওলামা দলের আহবায়ক মওলানা আনোয়ার হোসেন, সদস্য সচিব হাফেজ মওলানা মাহাবুল হক, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক জাহানারা পারভীন, সিনিয়র সহ-সভাপতি ও সাবেক কাউন্সিলর শেফালী বেগম, যুগ্ম সম্পাদক ও দামুড়হুদা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সালমা জাহান পারুল, সাংগঠনিক সম্পাদক নাসরীন পারভীন।
মহিলা দলের নেত্রী রহিম বেগম ও ফেরদৌস লাকীর সঞ্চালন আরো বক্তব্য রাখেন সদর উপজেলা মহিলা দলের সভাপতি তেজেরা বেগম, আলমডাঙ্গা উপজেলা মহিলা দলের সভাপতি রিফাত সুলতানা বন্নী, দর্শনা থানা মহিলা দলের সভাপতি কোহিনুর বেগম, আরও উপস্থিত ছিলেন মহিলা দলের সকল ওয়ার্ড ও ইউনিয়ন এর নেত্রীবৃন্দ।
পড়ুন: দাপ্তরিক নথিতে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহার বন্ধের নির্দেশ
আর/


